
“স্যার…আপনি?!”
নুরে ছফা যারপরনাই বিস্মিত। যে মেয়েটার সাথে তার ধাক্কা লেগেছে তার পাশে দাঁড়িয়ে আছে সাবেক ডিবি অফিসার কেএস খান।
“ইয়ে মানে…”
সলজ্জ মুখে কেবল বিব্রত হাসিটা ধরে রেখেছে ভদ্রলোক। যেনো লুকিয়ে প্রেম করতে গিয়ে হাতে নাতে ধরা পরে গেছে!
“আপনি উনাকে চেনেন?” শারী পরা তরুণী অবাক হয়ে বলল, একবার নুরে ছফা অরেকবার কেএস খানের দিকে তাকালো সে।
“আপনারে বলছিলাম না ছফার কথা?” বিব্রত হাসিটা ধরে রেখেই বললেন মি. খান। “এই হল সেই নুরে ছফা।“
ছেলে-ছোকরাদের মত টকটকে লাল রঙের পাঞ্জাবী, সাদা পায়জামা আর পায়ের চপ্পল পরে আছে কেএস খান – একেবারে পহেলা বৈশাখের সাজে!
“আর ইনি হলেন ডাক্তার লুবনা,” মেয়েটাকে দেখিয়ে বললো কেএসকে। মুখে বিব্রত হাসিটা যথাসম্ভব দূর করার চেষ্টা করছে সাবেক ডিবি অফিসার।
নুরে ছফা তরুণীর দিকে তাকালো আবার। মেয়েটার বয়স বেশি হলে ত্রিস-বত্রিশ হবে। মেয়েদের বয়স ধরার ব্যাপারে সে যথেষ্ট আনাড়ি। তার কাছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মেয়ে হলো সবচেয়ে বিভ্রান্তিকর। কেএস খানের সঙ্গি মেয়েটিও একই রকম বিভ্রান্তি তৈরি করেছে।
“সরি…” অবশেষে একটা ঢোঁক গিলে আস্তে আস্তে বললো, “ম্যাডাম।“ মেয়েটাকে ‘ম্যাডাম’ সম্বোধন করা নিয়ে একটু দ্বিধা ছিল মনে, তারপরও অনেকটা মুখ ফসকে বের হয়ে গেছে, সম্ভবত কেএস খানের উপস্থিতির কারনে। “আমি আসলে…খেয়াল করিনি।“
“ইটস ওকে,” মিস্তি করে হেসে বললো ডাক্তার লুবনা। নিজের বিরক্তি আর রাগ হজম করে ফেলেছে পুরোপুরি, মুখে এখন সৌজন্যের হাঁসি।
“নুরে ছফা হইলেন ডিবির সবচায়া ব্রিলিয়ানট অফিসার…অনেক কঠিন কেস সল্ভ করছেন,” মেয়েটাকে বললো মি. খান।
ছফা অবাক হয়েই লক্ষ্য করলো, এমন সুন্দরী তরুণীর সান্নিধ্যেও কেএস খান সাবলীল ভঙ্গিতে চলভাষায় কথা বলছে।
ডাক্তার লুবনা যেনো একটু সৃতি হাতরে নিলো। “হুম, মনে পড়েছে…আপনি বলেছিলেন, মিস্ত্রিয়াস লেডি মুসকান জুবেরির কেসটা সল্ভ করেছিলেন,” মেয়েটার চোখেমুখে এখন প্রশংসার অভিব্যক্তি।
কেএস খান হাসি হাসি মুখ করে সায় দিলো।
“আপনার ঐ কেসটার কথা শুনেছি মি. খানের কাছে থেকে,” এবার আন্তরিকমাখা হাসি দিয়ে ছফাকে বললো তরুণী। “খুবই ইন্টারেস্টিং ছিল, একেবারে ভয়ঙ্কর কোন ছিনেমার মতই!”
নুরে ছফা মুখে কৃত্তিম হাসি ধরে রাখার চেষ্টা করলো। কেসটা যে সে পুরোপুরি সল্ভ করতে পারেনি সেটা আর বললো না। তার মাথায় ঘুরছে অন্য চিন্তা – মেয়েটার সাথে কেএস খানের সম্পর্ক কি?
ভাগ্নি? ভাতিজি?
বান্ধবী?!
—
রবীন্দ্রনাথ এখানে কখনও আসেননি – ২
লেখকঃ মোহাম্মদ নাজিম উদ্দিন
—
বইটি সংগ্রহ করুন নিচের লিংক থেকেঃ
Book Link: https://rkmri.co/02l35mRTop3l/
ধন্যবাদ,
ইনভেনসেফ বুকস
